ইউরোপের বড় বড় বিমানবন্দরগুলোতে চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিনস অ্যারোস্পেসের ওয়েব সাইটে সাইবার হামলা হয়েছে। এতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।
সাইবার হামলা
একটি আইটি সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার পর প্রায় ১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সুইডেনের প্রসিকিউশন কর্তৃপক্ষ।
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
মাইক্রোসফটের শেয়ারপয়েন্ট সার্ভারে নিরাপত্তাজনিত একটি দুর্বলতা ব্যবহার করে র্যানসমওয়্যার হামলা চালাচ্ছে হ্যাকাররা। ফলে শুধু তথ্য চুরির ঝুঁকিই নয়, বরং অনেক প্রতিষ্ঠানের পুরো নেটওয়ার্ক কার্যত অচল হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শিক্ষা সফটওয়্যার কোম্পানি ‘পাওয়ার স্কুলের’ সাইবার সুরক্ষা ভেঙে লাখ লাখ শিক্ষার্থী ও শিক্ষকের ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে।
সাইবার হামলা নিয়ে ‘প্যাসিফিক রিম’ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি ‘প্যাসিফিক রিম’ শিরোনাম শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে চীন ভিত্তিক একাধিক আন্তঃসংযুক্ত সাইবার হামলাকারীরা সফোসের ফায়ারওয়ালসহ এর পেরিমিটার ডিভাইসগুলো লক্ষ্যবস্তু করে।
ভারতের ৩০০টি ব্যাংকে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। ‘র্যানসমওয়্যার’ নামের এক ধরনের সফটওয়্যারের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
দেশে ইন্টারনেট নিয়ে ভোগান্তির মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। সাইবার নীতিমালা, দুর্বল অবকাঠামো আর সচেতনতার অভাবে হ্যাকিংয়ের মতো ঘটনা ঘটছে।
সাইবার হানার ঝুঁকিতে অ্যানড্রয়েড, গুগল ক্রোম এবং ফায়ারফক্স ব্যবহারকারীরা। ভারত সরকার অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস), গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীদের নিরাপত্তার ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছে।