ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। ইমানের পর নামাজই সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন নফল সালাতেরও গুরুত্ব দেওয়া হয়েছে।
মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের অন্যতম প্রধান মাধ্যম নামাজ। একজন মুমিনের জন্য এটি শুধু ফরজ ইবাদতই নয়, বরং আত্মিক প্রশান্তি ও জীবনে বরকত লাভেরও অন্যতম মাধ্যম।