নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য বড় চমক দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি। ঘড়ির কাঁটা যখন ঠিক রাত ১২টা ছুঁয়েছে, তখনই প্রকাশ্যে এলো তার পরবর্তী পুলিশ ড্রামা ‘স্পিরিট’–এর প্রথম পোস্টার। ২০২৬ সালকে স্বাগত জানাতে প্রভাস ও তৃপ্তি দিমরিকে নিয়ে তৈরি এই ফার্স্ট লুক মুহূর্তেই সামাজিক মাধ্যমে ঝড় তোলে।
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৭৩ জন হাসপাতালে
- * * * *
- ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত
- * * * *
- বজ্রপাতে নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
- * * * *
- ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
- * * * *
- চাঁপাইনবাবগঞ্জে সালিশে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- * * * *
সিনেমা
১৯৬০-এর দশকের গোড়ার দিকে আফগানিস্তানে সমৃদ্ধ চলচ্চিত্র সংস্কৃতির প্রতীক হিসেবে পরিচিত কাবুলের ঐতিহাসিক এরিয়ানা সিনেমা হল ভেঙে ফেলা হয়েছে। গত ১৬ ডিসেম্বর সিনেমা হলটি উচ্ছেদ শুরু করা হয়।
নতুন বছরের শুরুতেই আসছে চিত্রনায়ক মামনুন হাসান ইমনের নতুন সিনেমা ‘ময়নার চর’। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমায় গত বছরের শেষের
ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা আহমদ শরীফ। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সম্প্রতি ব্যক্তিগত কাজে বাংলাদেশে এসেছেন। দেশে ফিরেই আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অংশ নেওয়ার কথা জানিয়েছেন অভিনেতা।
বলিউডের বরেণ্য নির্মাতা রাজকুমার হিরানির সুপারহিট ছবি ‘থ্রি ইডিয়টস’। ২০০৯ সালে মুক্তির পর থেকেই ছবিটি দর্শকের হৃদয়ে দাগ কেটে আছে। আমির খান, কারিনা কাপুর, আর মাধবন ও শারমন জোশি অভিনীত এই ছবির জনপ্রিয়তা এখনও অটুট।
ওজন বা ক্যালরি কমানোর জন্য মানুষ ডায়েট কিংবা শরীরচর্চা- কত কিছুই না করেন! তবে এবার এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। শুধু ভয়ের সিনেমা বা হরর মুভি দেখলেই কমতে পারে শরীরের বাড়তি ক্যালরি!
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে হাজারের বেশি ঘর। সেখানকার অনেক পরিবারের এখন দিন কাটছে খোলা আকাশের নিচে। সেসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে টিম ‘দেলুপি’। সিনেমাটির একদিনের শোয়ের সব টাকা তাঁরা কড়াইল বস্তিবাসীর সহায়তায় পাঠাবেন।
আরিফিন শুভ নতুন সিনেমার শুটিং করছেন। সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। দুজনকে একসঙ্গে শেষবার দেখা গিয়েছিল গোলাম সোহরাব পরিচালিত থ্রিলার ‘সাপলুডু’ সিনেমায়।
রোহিত শেঠির ‘সিংহাম অ্যাগেইন’সিনেমায় সবশেষ দেখা গিয়েছিল রণবীর সিংকে। বছরজুড়ে তার আর কোনো সিনেমা মুক্তি পায়নি।
আদর আজাদ ও শবনম বুবলী ‘পিনিক’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন গত বছরের শেষ দিকে। সে সময় জানানো হয়েছিল এ বছরের রোজার ঈদে মুক্তির কথা। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন নির্মাতারা।