দেশের সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সিলেট
সিলেটের বিশ্বনাথে রাস্তার পাশ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) রাত ১১টায় উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা-লামাকাজি সড়কের ধলিপাড়া পিছের মূখ নামক স্থান থেকে নবজাতককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে থানা পুলিশ শিশুকন্যাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
সিলেট নগর থেকে আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। রবিবার এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথরবোঝাই ট্রাক্টর উল্টে সোহান মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক্টর চালক গুরুতর আহত হয়েছেন।
সিলেটে ‘হানিট্র্যাপে’ ফেলে দুই যুবককে জিম্মি করে রাখা ও মুক্তিপণ আদায়ের অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে ডাকা সালিশ বৈঠকে মারামারি করে একজন নিহত হয়েছেন।
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েই চলছে। শুক্রবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ৪২ জন রোগী ভর্তি হয়েছেন।
সিলেটে ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্য চেয়েছে পুলিশ। অপরাধীদের তথ্য দিলেই পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন বনগাঁওমুখী সড়কের প্রবেশপথে একটি আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে ১০২টি গাড়ি। এছাড়া বিভিন্ন প্রকার গাড়ির বিরুদ্ধে ৮১টি মামলা দেওয়া হয়েছে।