গত বছর ১২ নভেম্বর আসাদুজ্জামান ভাসানি ও ইদ্রিস আলীকে বিএসএফ লালমনিরহাট সীমান্তে গুলি করে হত্যা করে৷ লাশের জন্য মৃতের পরিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে আবেদন করলেও স্বজনরা এখনও লাশ ফেরত পায়নি৷
সীমান্তে হত্যা
সীমান্তে উভয় দেশের নিরস্ত্র নাগরিকদের হত্যা, আহত ও মারধরের ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে কার্যকরী উদ্যোগ গ্রহণের ব্যাপারে বিজিবি ও বিএসএফ ডিজি একমত পোষণ করেছে।এ লক্ষ্যে অধিক সতর্কতামূলক ও কার্যকরী উদ্যোগ হিসেবে সীমান্তে যৌথটহল জোরদার, বিশেষ করে রাত্রিকালীন টহল পরিচালনার ব্যাপারে উভয় দেশ সম্মত হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত দেড় মাসে সীমান্তে ১১ জন বাংলাদেশি নিহত হয়েছেন।