পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আফগান সীমান্ত অঞ্চলে উগ্রবাদীদের গুলিতে তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম ডন।
সীমান্ত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রেজাউল (৩৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন এবং বাবু নামে আরেকজন বিএসএফের হাতে আটক হয়েছেন বলে জানা গেছে।
যুদ্ধাক্রান্ত ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে ঢুকতে চাওয়া বাংলাদেশিদের সীমান্ত এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে৷ কারণ সীমানা পাড়ি দিতে গিয়ে ইউক্রেনিয়ানরা অগ্রাধিকার পাচ্ছেন৷
ইউক্রেনের দুই অঞ্চল- ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে সেখানে রুশ সেনাদের প্রবেশের অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সীমান্তে বসে আছে চীন এবং এই বিষয়টি মোদি সরকার চাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং। তিনি দাবি করেন, বর্তমান বিজেপি সরকার ফেল করেছে।
কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা থেকে ১৯১ ভরির বেশি স্বর্ণালংকারসহ করম আলী ওরফে করিম (৩৭) নামের এক পাচারকারিকে আটক করেছে র্যাব। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
রাশিয়া ইউক্রেনের সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে বুধবার যুক্তরাষ্ট্র তা খারিজ করে দিয়ে দাবি করেছে যে, সৈন্য প্রত্যাহারের পরিবর্তে মস্কো আরো সৈন্য পাঠিয়েছে, যা ইউক্রেনে আগ্রাসনের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।
রাশিয়া মঙ্গলবার জানিয়েছে, তারা ইউক্রেন সীমান্তের কাছাকাছি মোতায়েন কিছু সৈন্য তাদের ঘাঁটিতে সরিয়ে নিচ্ছে। আর এটি হবে কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সাথে উত্তেজনা প্রশমনের প্রথম পদক্ষেপ।
মঙ্গোলিয়া টিকার পুরো ডোজ নেয়া ভ্রমণকারীদের জন্য পুনরায় তার সীমান্ত খুলে দিয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।
প্রবল ঠান্ডার মধ্যে খোলা আকাশে নিচে পড়েছিলেন ১২ জন। কারো গায়ে পাতলা জামা। কারো সেটুকুও নেই। পায়ে নেই জুতা। প্রবল ঠান্ডায় জমে মৃত্যু হয়েছিল ১১ জনেরই। একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো যায়নি।