প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হার। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ওমানের বিরুদ্ধে দাপুটে জয়। এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে গ্রুপ-বি'র তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ওমানের কাছে হারলেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যেত বাংলাদেশের। তবে আপাতত তারা লড়াইয়ে টিকে থাকে।