মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আশ্বস্ত করতে চেয়েছেন যে যদিও পরবর্তী সংসদ নির্বাচন বিভিন্ন বিষয়ের সাথে জড়িত, তবে যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন প্রক্রিয়ায় আগ্রহী, কে জিতবে বা হারবে তাতে নয়।
সুষ্ঠু নির্বাচন
ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার বলেছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। কিভাবে কাজ করবে জানতে চাইলে তিনি বলেন, ইউএসআইডি বাংলাদেশের সুশীল সমাজের সাথে কাজ করবে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসন বলেছেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য (এলডিসি গ্র্যাজুয়েশন) বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন (ইসি) যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যেদিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। অবশ্যই সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা তাদের রয়েছে।