সেতু

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প: অবৈধ মাটিকাটা বন্ধে মানববন্ধন

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প: অবৈধ মাটিকাটা বন্ধে মানববন্ধন

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পিলারের নিচ থেকে অবৈধ মাটিকাটা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী।

বিদায়ী বছরে পদ্মা সেতু থেকে আয় ৮৩৮ কোটি

বিদায়ী বছরে পদ্মা সেতু থেকে আয় ৮৩৮ কোটি

সদ্য বিদায়ী ২০২৪ সালে পদ্মা সেতু থেকে ৮৩৮.৫৬ কোটি টাকার টোল আদায় হয়েছে।রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানুয়ারির শেষ দিকে চালু হচ্ছে যমুনা রেলসেতু

জানুয়ারির শেষ দিকে চালু হচ্ছে যমুনা রেলসেতু

যমুনা নদীর ওপর প্রথম ডাবল লাইন ডুয়েল গেজ রেলওয়ে সেতুটি ২০২৫ সালের জানুয়ারির শেষের দিকে চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রকল্প’ পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান বলেন, আমরা মূল সেতুর নির্মাণ কাজ শেষ করেছি এবং কাজের সার্বিক অগ্রগতি ৯৮ শতাংশের বেশি।

‘বঙ্গবন্ধু রেল সেতুর’ নাম পরিবর্তন

‘বঙ্গবন্ধু রেল সেতুর’ নাম পরিবর্তন

যমুনা নদীতে নির্মিত রেল সেতুর নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলকে সংযোগকারী এই রেল সেতুর নাম ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু’ পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘যমুনা রেল সেতু’। 

পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে ট্রেন চলাচলের দাবি

পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে ট্রেন চলাচলের দাবি

পদ্মা সেতু হয়ে বেনাপোল ঢাকা রুটে নিয়মিত দুই জোড়া ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন করেছে যশোরের নাগরিক কমিটি।বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে যশোরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পদ্মাসেতু রেলপ্রকল্প উদ্বোধন; বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেনের দাবিতে রেল অবরোধ

পদ্মাসেতু রেলপ্রকল্প উদ্বোধন; বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেনের দাবিতে রেল অবরোধ

টিআই তারেক: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহু কাঙ্খিত পদ্মা সেতু রেল প্রকল্প উদ্বোধন হলেও এতে খুশি হতে পারেনি যশোরের মানুষ। কারণ পদ্মাসেতু দিয়ে যশোরের মানুষ ট্রেনযোগে ঢাকা যাওয়ার পরিপূর্ণ সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে।
তাই উদ্বোধনের দিন ৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার দুপুরে রেল অবরোধ করা হলো।

যে কারণে আজ চালু হচ্ছে না পদ্মা রেল সেতু সংযোগ

যে কারণে আজ চালু হচ্ছে না পদ্মা রেল সেতু সংযোগ

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পুরো ১৭২ কিলোমিটার রেলপথের কাজ শেষ। চালু হকে এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। গত নভেম্বর থেকেই উদ্বোধনের জন্য ২ ডিসেম্বরের কথা বলা হয়েছিল। কিন্তু রানিং স্টাফদের মাইলেজ ও মাইলেজসহ পেনশন ও আনুতোষিক দেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করার কারণে সব আয়োজন সম্পন্ন করেও আজ (সোমবার) পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্প চালু করতে পারছে না বাংলাদেশ রেলওয়ে।

পরীক্ষামূলকভাবে বঙ্গবন্ধু রেলসেতুতে চললো ট্রেন

পরীক্ষামূলকভাবে বঙ্গবন্ধু রেলসেতুতে চললো ট্রেন

দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার (২৬ নভেম্বর) পরীক্ষামূলকভাবে (ট্রায়াল) ট্রেন চলেছে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে।  সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়।