ভারতের উড়িষ্যায় কলকাতাগামী একটি বাস সেতু থেকে খাদে পড়ে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।
সেতু
৯ থেকে ১৩ এপ্রিল টানা পাঁচ দিনের ছুটিতে পদ্মা সেতু হয়ে যানবাহন পারাপার হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৫৫৩টি। এতে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে ১৪ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৭০০ টাকা।
পদ্মা সেতুতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ তৈয়ব আলী (৩৪) নামের এক যুবক মারা গেছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
ঈদ আসলেই পদ্মা সেতু দিয়ে যানবাহনের চাপ বাড়ে। এতে টোলও আদায় হয় বেশ। তবে, এবারের ঈদ যাত্রার একদিনে টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে পদ্মা সেতু।
টাঙ্গাইল মহাসড়কে উত্তরের গাড়ির চাপ ও যানজট কমাতে সকালে বন্ধ করা হয়েছিল বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও পশ্চিম পাড়ের টোল গ্রহণ। এরপর দুই ঘণ্টার জন্য খুলে দিয়ে আবারও বন্ধ করে দেওয়া হয়। ফলে মহাসড়কের উত্তরের গাড়িগুলো সেতুর চার লেন দিয়ে পার করা হচ্ছে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটারে যানবাহনের ধীরগতি রয়েছে। মঙ্গলবার ভোররাতে সেতুর উপর ডাবল ডেকার বিআরটিসি পরিবহনের একটি বাস অকেজো হওয়ায় সেতুর দুই পাশে অন্তত ২৫ কিলোমিটার এলাকায় যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বেড়েছে। ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে আড়াই কোটি টাকা।
খুলনার রূপসা নদীতে রেল সেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। রবিবার (৭ এপ্রিল) দুপুরে মোংলা বন্দর থেকে সার বোঝাই কার্গোটি নওয়াপাড়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে জাহাজের দুইজন কর্মচারি নিখোঁজ রয়েছেন।
ঈদুল ফিতরের আগেই এলেঙ্গা-হাটিকমরুল-রংপুর মহাসড়কে নির্মিত একটি রেল ওভারপাস, ৭টি ওভারপাস ও দুটি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
নির্মাণত্রুটির কারণেই সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে শ্রমিকের মৃত্যু ঘটেছে বলে ধারণা করছে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।