সেনা

গোলা বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত

গোলা বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত

রাজস্থানের রুভূমিতে যুদ্ধের অনুশীলনের সময় আর্মার্ড কোরের ট্যাঙ্কে কামানের গোলা ফেটে মারা গেছে দুই ভারতীয় সেনা। গুরুতর আহত এক জন। বুধবার দুপুরে রাজস্থানের বিকানেরে ঘটেছে এই দুর্ঘটনা।

লিভারপুল ও আর্সেনাল সেমিফাইনালে

লিভারপুল ও আর্সেনাল সেমিফাইনালে

কারাবাও কাপের সেমিফাইনালে উঠেছে লিভারপুল ও আর্সেনাল। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে লিভারপুল ২-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। 

টঙ্গীর ইজতেমা মাঠের উত্তেজনা ঢামেকেও, সেনাবাহিনী-পুলিশ মোতায়েন

টঙ্গীর ইজতেমা মাঠের উত্তেজনা ঢামেকেও, সেনাবাহিনী-পুলিশ মোতায়েন

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জের এসে পড়ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)। সংঘর্ষে আহতদের মধ্যে ৪০ জনকে ঢামেকে নিয়ে আসা হয়।

সেনাবাহিনীর বার্ষিক প্রশিক্ষণ শুরু ১৭ ডিসেম্বর

সেনাবাহিনীর বার্ষিক প্রশিক্ষণ শুরু ১৭ ডিসেম্বর

সেনাবাহিনীর বার্ষিক যৌথ প্রশিক্ষণ শুরু হচ্ছে মঙ্গলবার (১৭ ডিসেম্বর)। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারী কমিশন প্রদান

মহান বিজয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারী কমিশন প্রদান

মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে এবং অনারারী লেফটেন্যান্ট হতে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রদানপূর্বক অনারারী কমিশন প্রদান করা হয়েছে। 

লেবানন থেকে সেনা প্রত্যাহার করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহার করছে ইসরায়েল

হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাত আপাতত স্থিতিশীল পর্যায়ে আছে। যদিও ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। চলমান যুদ্ধবিরতির আওতায় লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি দেখতে বুধবার লেবাননের রাজধানী বৈরুত সফর করেন একজন মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা। 

আরাকান আর্মির দখলে মংডু, জান্তা জেনারেলসহ আটক শতাধিক সেনা

আরাকান আর্মির দখলে মংডু, জান্তা জেনারেলসহ আটক শতাধিক সেনা

দীর্ঘ ৫৫ দিনের লড়াই শেষে মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর পুরোপুরি দখলে নিয়ে ফেলেছে আরাকান আর্মি। এ সময় জান্তা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনসহ শতাধিক সেনা সদস্যকে আটক করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। আটকদের মধ্যে বহু রোহিঙ্গা যোদ্ধাও আছে বলে জানা গেছে।

যুদ্ধে ইউক্রেনের ৪৩ হাজার সেনা নিহত: জেলেনস্কি

যুদ্ধে ইউক্রেনের ৪৩ হাজার সেনা নিহত: জেলেনস্কি

রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে যুদ্ধে ইউক্রেনের ৪৩ হাজার সেনা নিহত হয়েছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই এ তথ্য জানিয়েছেন। তার পক্ষ থেকে এটি ছিল দেশটির ক্ষতির পরিমাণ সম্পর্কে এক বিরল স্বীকারোক্তি। খবর বিবিসির