সোনা

সোনারগাঁওয়ে ২ ভাইকে হত্যা : হত্যার সাথে জড়িতদের বাড়িতে আগুন

সোনারগাঁওয়ে ২ ভাইকে হত্যা : হত্যার সাথে জড়িতদের বাড়িতে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই ভাইকে হত্যার জেরে বিক্ষুদ্ধ স্বজন ও এলাকাবাসী রাত সাড়ে ৯টার দিকে হত্যার সাথে জড়িতদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে করে তাদের দুটি বসত ঘরসহ ১০টি ভাড়া দেয়া কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।

চুয়াডাঙ্গা সীমান্তে ১০টি সোনার বার জব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে ১০টি সোনার বার জব্দ

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি সোনার বার জব্দ করেছে বিজিবি। জব্দ সোনার ওজন এক কেজি ১০০ গ্রাম। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৩টার দিকে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে সোনাগুলো জব্দ করা হয়। 

ভারতে পাচারকালে এক বছরে ১৬০ কেজি সোনা জব্দ

ভারতে পাচারকালে এক বছরে ১৬০ কেজি সোনা জব্দ

ভারতে পাচারকালে গত এক বছরে ১৬০ কেজি  সোনাসহ ৪২ ‘পাচারকারী’কে আটক করা হয়েছে। জব্দ এসব  সোনার মূল্য প্রায় ১২৯ কোটি  টাকা। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সীমান্তগুলো দিয়ে ভারতে পাচারকালে এই বিপুল পরিমাণ সোনা জব্দ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

ভরিতে সোনার দাম বাড়লো ২৩৩৩

ভরিতে সোনার দাম বাড়লো ২৩৩৩

দেশের বাজারে সোনার দাম আবারো বাড়লো। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। আর এর মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি সোনার দাম ৯০ হাজার টাকা অতিক্রম করলো।

২১৭০ ভরি সোনা বিক্রি করবে কেন্দ্রীয় ব্যাংক

২১৭০ ভরি সোনা বিক্রি করবে কেন্দ্রীয় ব্যাংক

অবৈধভাবে আসা বা চোরাচালানের সময় জব্দ করা সোনা নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক লটে ২৫ হাজার ৩১২ গ্রাম (২৫.৩১ কেজি) বা ২ হাজার ১৭০ ভরি সোনা বিক্রি করা হবে।

ব্রাজিলে লুলা প্রেসিডেন্ট নির্বাচিত

ব্রাজিলে লুলা প্রেসিডেন্ট নির্বাচিত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লুই ইনাসিও লুলা ডি সিলভা। গতকাল রোববার অনুষ্ঠিত ফিরতি নির্বাচনে তিনি ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে সামান্য ব্যবধানে পরাজিত করেছেন।

মদিনায় সোনার খনির সন্ধান

মদিনায় সোনার খনির সন্ধান

সৌদি আরবের পবিত্র শহর মদিনায় নতুন সোনা এবং তামার খনির সন্ধান মিলেছে।বৃহস্পতিবার সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) জানায়, মদিনা শহরের আবা আল-রাহা অঞ্চলের উম আল-বারাক হেজাজে মিলেছে সোনার খনির সন্ধান। একইসাথে ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায়ও আবিষ্কৃত হয়েছে চারটি তামার খনি।

শাহ আমানতে ৬ সোনার বারসহ দুবাইফেরত যাত্রী আটক

শাহ আমানতে ৬ সোনার বারসহ দুবাইফেরত যাত্রী আটক

দুবাইফেরত যাত্রীকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে সোনা, মদ, ও আমদানি নিষিদ্ধ সিগারেটসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। তার নাম মিজানুর রহমান ।