এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় সোমবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।
সোমবার
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ই-রেজিস্ট্রেশন এবং বিদ্যমান ই-রেজিস্ট্রেশন হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আগামী সোমবার। এই কার্যক্রম চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
রাজধানীতে সোমবার (২ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে দ্বিতীয় ‘বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৬’।
আজ সোমবার চট্টগ্রামে তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এর মধ্যে সকাল ১১টায় লোহাগাড়া পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুর ২টায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেল ৪টায় চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় বক্তব্য প্রদান করবেন তিনি। এর আগে তিনি সকালে কক্সবাজারে দুটি জনসভায় যোগ দেবেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে আসছেন। সফরকালে তিনি খুলনা ও যশোরে পৃথক দুটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে আগামীকাল সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুরে নেওয়া হবে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদ নির্বাচন পিছিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এ ছাড়া অন্য দণ্ডে দণ্ডিত ব্যক্তিও জাতীয় সংসদ নির্বাচনসহ সব নির্বাচনে অযোগ্য হবেন। ভোটার তালিকায়ও দণ্ডিত ব্যক্তির নাম থাকবে না।
রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের তৃতীয় দিন আগামী সোমবার (১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীসহ ১২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।