দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের বাঁধা উতরে ইতোমধ্যেই ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে টুর্নামেন্টের দুই হট ফেবারিট ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এখনো বাছাইপর্বের ম্যাচ শেষ হয়নি। শেষ দুই ম্যাচে দুই দলই তাদের মূল খেলোয়াড়দের দিকে বাড়তি নজর দিতে চাচ্ছে।