ভারতে পাচারের চেষ্টাকালে সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে ৬০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ শুভংকর কুমার পাল (২৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে গ্রেফতার করেছে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা।
স্বর্ণ
চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার ছয়ঘরিয়া গ্রাম থেকে ৭০ ভরি ওজনের তিনটি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। শুক্রবার দুপুরে পাচারকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কি থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
ভারতের ওডিশা রাজ্যের তিন জেলায় পৃথক ৯ স্থানে স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে। জেলা তিনটি হলো দেওগড়, কেওনঝাড় ও ময়ূরভঞ্জ। গত ২৭ ফেব্রুয়ারি রাজ্য সরকারের এক ঘোষণায় এসব তথ্য জানানো হয়।
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও গোদাগাড়ী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।
মাঠে পড়ে থাকা একটি ব্যাগে পাওয়া গেল ছয়টি স্বর্ণের বার। যার বর্তমান বাজার মূল্য ৭০ লাখ টাকা। সোমবার দুপুরে যশোরের চৌগাছার থানার মাসিলা সীমান্তের একটি মাঠ থেকে স্বর্ণের বার ভর্তি ব্যাগটি উদ্ধার করে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। এসময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা। এই দাম কমার কারণে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের স্বর্ণ কিনতে গ্রাহকে গুনতে হবে ৯১ হাজার ৯৬ টাকা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৪০টি স্বর্ণের বার (৪ কেজি ৬৪০ গ্রাম) উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
যশোর শহরতলীর রাজারহাট এলাকা থেকে ৬০ পিস স্বর্ণের বারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে বিজিবি। তবে এসময় পালিয়ে যেতে সক্ষম হয় ওই প্রাইভেটকারের চালক ও স্বর্ণ পাচারকারী।
বেনাপোলের পুটখালি সীমান্ত এলাকা থেকে ৯৩৮ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সাতক্ষীরা শহরের কাছে বাঁকাল ব্রিজ এলাকা থেকে ১৮০ ভরি ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে চোরাকারবারীকে।