চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার পাতিলা গ্রাম থেকে ৫ কেজি ৪৭৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুরে বিজিবি-৫৮ ব্যাটালিয়ান সদরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজিবি এ তথ্য জানায়।
- Financial Statements (Solo) Un-Audited for the period ended June 30 2026
- * * * *
- রেসিপি : সর্ষে তেলে ছোট মাছের চচ্চড়ি
- * * * *
- জেনে নিন হাতে মাখা ইলিশ ভুনার রেসিপি
- * * * *
- প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ‘ব্ল্যাক স্টোন’ রপ্তানি করলো আফগানিস্তান
- * * * *
- টীনে প্লেনের ভেতর হঠাৎ দাউ দাউ আগুন, ভিডিও ভাইরাল
- * * * *
স্বর্ণ
যশোরের চৌগাছা উপজেলার ভারত সীমান্তবর্তী বড়আন্দুলিয়া গ্রাম থেকে ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। আটক দুইজন হলেন যশোর সদর উপজেলার সাজিয়ালি গ্রামের মহিউদ্দিনের ছেলে শাওন হোসাইন (২৮) ও মাগুরা জেলার শালিখা উপজেলার সীমাখালী গ্রামের আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে রফিকুল ইসলাম (৩৬)।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এএপিবিএন)।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭ ভরি স্বর্ণসহ দুই যাত্রী ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের (ক্যাব) তিন সদস্যকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালোমানের স্বর্ণের ভরি (১১.৬৬৪ গ্রাম) ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ২৭ টাকা। এতদিন ছিল ১ লাখ ৭৭৭ টাকা।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। চলতি সপ্তাহে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর আগে দেশটির মুদ্রা ডলারের মান বেড়েছে। এতে সোমবার (৭ আগস্ট) নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে।
বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৬ পিস স্বর্ণের বারসহ রবিউল ইসলাম নামে এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে ওই চোরা কারবারিকে আটক করা হয়।
উজবেকিস্তানে এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের বালিকা অনূর্ধ্ব-১১ গ্রুপে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানের সিট থেকে ৩০ কোটি মূল্যের ২৬ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।