কুড়িগ্রামে পৌর টাউনহল মিলনায়তনে এক যুবকের ছুরিকাঘাতে মোহাম্মদ মনসুর আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মল্লিকা বেগম (৫৫) আহত হয়েছেন। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
স্বামী
যশোর সদর উপজেলার শানতলায় শাহানারা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আতিয়ার রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
পটুয়াখালীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে কুপিয়ে হাতের আঙুল বিচ্ছিন্ন ও পায়ের রগ কেটে গুরুতর জখম করার মামলার প্রধান অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বরগুনার আমতলী উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তবে এ সময় কৌশলে পালিয়ে গেছেন তাদের মেয়ের জামাই এবং মামলার অপর পলাতক আসামি মো. সবুজ মৃধা।
জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত।
লালমনিরহাটের কালীগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ ও গোপনে নগ্ন ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. বেলাল হোসেনকে (৩৭) গ্রেফতার করেছে এসআরবি-১৩।
চট্টগ্রামের পটিয়া উপজেলায় অন্তঃসত্ত্বা গৃহবধূ তানিয়া কামালের মৃত্যুর ঘটনায় তার স্বামী নুর উদ্দিনকে (২৫) আটক করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী হারেজকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৩৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির এক লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গৃহবধূ রত্না রাণী দাশকে হত্যার পর মরদেহ গুমের অভিযোগে তার স্বামী সুশীল দাশকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও জেলা পুলিশ।