বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। সোমবার সকাল ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) স্কোর ছিল ১৯৭। যার অর্থ হলো জনবহুল এ শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
স্বাস্থ্য
করোনাভাইরাস প্রতিরোধে দেশে শনিবার পর্যন্ত ৭৭ হাজার ৬৫ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এদিন স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশগুলো যদি সত্যিই আন্তরিক হয়, সেক্ষেত্রে ২০২২ সালের মধ্যেই মহামারিকে পরাজিত করা সম্ভব হবে। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছাবার্তায় এই আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
ফ্রান্স, ইউক্রেন, ডেনমার্ক, ইটালি, স্পেন, পর্তুগাল, গ্রিসসহ ইউরোপের একাধিক দেশ ওমিক্রনে জর্জরিত। সংক্রমণ বাড়ছে জার্মানিতেও।
ইউরোপে ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ায় করোনার সংক্রমন 'উল্লেখযোগ্য হারে' বেড়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ। সুরক্ষার জন্য ব্যাপকভাবে বুস্টার ডোজ প্রদানের পরামর্শ দিয়েছেন তিনি
করোনভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরই মধ্যে যারা টিকা নিয়েছেন এবং যারা করোনা থেকে সুস্থ হয়েছেন তারাও আক্রান্ত হচ্ছেন ওমিক্রনে।
জিহ্বার মাধ্যমে আমরা যেকোনো খাবারের স্বাদ বুঝতে পারি। তবে এর কাজ কিন্তু এ পর্যন্তই নয়। জিহ্বা দেখে রোগ নির্ণয় করা সম্ভব। তাই শরীরের এই অংশকে বলা হয় স্বাস্থ্যের সূচক।
সারাবিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, যেখানে সামাজিক সংক্রমণ ছড়িয়েছে সেখানে রোগীর সংখ্যা দেড় থেকে তিন দিনের মধ্যে দ্বিগুণ হয়ে যাচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘টিকা দেওয়ায় বাংলাদেশ নিরাপদে আছে। সংক্রমণের কার ১ শতাংশের নিচে নেমে এসেছে।’
বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রোববার ঢাকার একটি কেন্দ্রে পরীক্ষামূলক টিকাদানের মাধ্যমে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেয়ার কর্মসূচি শুরু হবে এবং পরে এর আওতা ধীরে ধীরে বাড়ানো হবে।