বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলা নিয়ে ফরিদপুর বিভাগ বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা উন্নয়ন কমিটি।
স্মারকলিপি
শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণ ও কাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ চেয়ে উপাচার্যের কাছে সাত দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
ভোলায় মাওলানা আমিনুল হক নোমানীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। নিহত নোমানী ইসলামী ঐক্য আন্দোলনের ভোলা জেলা সেক্রেটারি, সদর উপজেলা জামে মসজিদের খতিব এবং ভোলা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন।
রাঙ্গামাটিতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ কর্তৃক উত্থাপিত ৮ দফা দাবিতে পূণরায় স্মারকলিপি প্রদান করেছে।
সাতক্ষীরা-৪ সংসদীয় আসনে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলাকে সমন্বিত রাখার দাবিতে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসক বরাবর পৃথক দুটি স্মারকলিপি প্রদান করেছে উপজেলা বিএনপি।
সারাদেশের খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান সংরক্ষণ ও সবার জন্য উন্মুক্ত রাখার দাবিতে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ২০২৪ সালের ১৪ জুলাই (রোববার) শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের একদফা বাস্তবায়নের দাবি জানান।
প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রাণের দাবি ভোটাধিকার অবিলম্বে পূর্ণ নিশ্চিতকরণের দাবিতে আন্দোলনরত ‘প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ’র কেন্দ্রীয় কমিটির নেতারা বুধবার (২ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের দীর্ঘদিনের চলমান সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।