সড়ক দুর্ঘটনায়

বরিশালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অজ্ঞাত যানবাহনের চাপায় এক অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার নতুন হাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মোফাখ্খারুল আলম (৪৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। তিনি ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি ছিলেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা দুই যুবক নিহত হয়েছে। তাদের বয়স হবে আনুমানিক ২৪ থেকে ২৫ বছর। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে কাঁচপুর সেতুর উপরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানিয়েছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন।

ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাবনা-পাকশী সড়কের সাহাপুর এলাকায় এবং দুপুরে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) পাকশী আবাসিক এলাকায় মুচিপাড়া মন্দিরের সামনের সড়কে অপর দুর্ঘটনা ঘটে।

পৃথক সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীতে ২ জনের মৃত্যু

পৃথক সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীতে ২ জনের মৃত্যু

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার বিকালে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আলাদীপুর এলাকায় নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. আজগর আলী জনি (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার লালানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফকিরপাড়া এলাকার আলী আহমদের ছেলে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সৌদি আরবের আল কাসিম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মাদারীপুর সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে হবিগঞ্জ সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাকিব (২২)। তিনি সদর উপজেলার কালিকাপুর গ্রামের আবু কালামের ছেলে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত ৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বউ-শাশুড়িসহ তিনজন নিহত হয়েছেন। 

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের দুই কর্মচারী নিহত

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের দুই কর্মচারী নিহত

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জয়কলস এলাকায় সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের দুই কর্মচারী নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়।