সিরাজগঞ্জে চলন্ত বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা মা,ছেলে,মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। আহতকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সড়ক
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা ও ভূরঘাটার মাঝামাঝি খাঞ্জাপুর নামকস্থানে মিনিট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন।
রাতের খাবার খাওয়া শেষ হতে না হতেই ঘরের উপর সিমেন্ট বোঝাই একটি ট্রাক আঁছড়ে পড়ে কেড়ে নিল পিতা ও মেয়ের জীবন।
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরহী আপন দুই ভাই মাসুম (২১) ও তার বড় ভাই আলম (৩০) নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে বগুড়া সদরের গোদারপাড়া বাজারের অদূরে সিল্কিবান্ধা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
শেরপুরে সদর উপজেলার শেরপুর-ঝিনাইগাতি সড়কের বাজিতশিলা মির্জাপুর এলাকায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।
মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভবের চর হইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে বাস উল্টে গিয়ে ১৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অরো অনেকে । গতকাল সোমবার এ ঘটনা ঘটে। এএফপি সূত্রে ঘটনাটি জানা গেছে।
চাঁদপুরের কচুয়ায় জানাজা পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কামরুল হাসান সবুজ (২৪) ও আরিফ হোসেন (২৫) নামের কলেজ ছাত্র নিহত হয়েছে।
পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে শুক্রবার সকালে প্রচন্ড কুয়াশার মধ্যে ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে দু’জন নিহত এবং তিনজন আহত হয়েছে।
বান্দরবানের থানচি উপজেলায় জিপ গাড়ি উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে থানচি থানা পুলিশ সূত্রে জানা গেছে।