হজের নিবন্ধনের চূড়ান্ত সময় বেঁধে দিলেও তেমন সাড়া মেলেনি। গত সাত দিনে মাত্র পাঁচ হাজার ৪২০ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। এতে গত এক মাসে মোট নিবন্ধন করেছেন মাত্র ১২ হাজার ১৫ জন হজযাত্রী। এখনো বাকি রয়েছে এক লাখ ১৫ হাজার ১৮৩ জনের কোটা। আগামী ১৪ দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে এসব হজযাত্রীদের নিবন্ধনের জন্য বলেছে ধর্ম মন্ত্রণালয়।
শিরোনাম
হজের নিবন্ধন
২০২৪ সালে যারা পবিত্র হজ করতে ইচ্ছুক তাদের চূড়ান্ত নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।
২০২৪ সালের হজযাত্রী নিবন্ধন আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু করবে সৌদি সরকার। ২০২৪ সালের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যুকরণ শুরু হয়ে সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল বন্ধ হবে ভিসা ইস্যু। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।
চলতি বছরে পবিত্র হজে যেতে আগামী ৮ ফেব্রুয়ারি (বুধবার) থেকে সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধন শুরু হবে। আর তা চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।