ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রবিবার রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামী রবি পদ্মকর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কালা গ্রামের মৃত সাত্তার মোল্লার ছেলে।
হত্যা মামলা
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ইকবাল হোসেন চৌধুরী প্রকাশ মেজর ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী ও ব্যবসায়ী আবদুল হাকিম হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিদেশী অস্ত্র, রিভলবারসহ বিপুল পরিমাণে গুলি উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহের চাঞ্চল্যকর ব্যবসায়ী বরুণ কুমার ঘোষ হত্যা মামলার মূল আসামি তন্ময় ঘোষকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসমর্পণ করেন আসামি তন্ময় ঘোষ।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছুফি মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
নড়াইলের আলোচিত মাসুম ফকির (৩৫) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
চট্টগ্রামে জুলাই শহীদ ও ছাত্রদল নেতা ওয়াসিম হত্যার এজাহারভুক্ত আসামি নেজামকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরের ২নং গেট পূর্ব নাসিরাবাদের মসজিদ গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের বায়েজিদে আলোচিত ফুল মিয়া হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। সোমবার (২৭ অক্টোবর) রাতে নগরের চাঁন্দগাঁও থানার পাঠানিয়া ও মৌলভী পুকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
যশোরের বেনাপোলের ভবেরবেড় গ্রামের যুবদল কর্মী পলাশ নিখোঁজ হওয়ার দশ বছর পর অপহরণ ও গুমের অভিযোগে মামলা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত।