আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার (২২ মে) বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
হত্য
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ৯৮ বারের মতো পিছিয়েছে।
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানার ওসি বরাবর এ আবেদন করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তানভীর আহমেদ (২৪) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পশ্চিম মোহরা এলাকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে টাঙ্গাইলের বাসাইলে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ মে) সকালে উপজেলার কাশিল ইউনিয়নের ট্রেনলাইনের জোড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহকে হত্যার ঘটনায় অভিযুক্ত আরেক আসামিকে কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইটভাটায় সন্তানের সামনে নয়নতারা (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।
কক্সবাজারের উখিয়ায় কবির আহমেদ (৩৪) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আরও একজন আহত হয়েছেন। কবির আহমেদ উখিয়ার রেজিস্টার্ড ক্যাম্প ব্লক-জি, শেড ৬ নম্বরের আবুল হোসেনের ছেলে। আহত মো. রফিক (৩৩) ক্যাম্পের ক্যাম্প ২ ইস্ট, ব্লক সি-২ এর মো. আমিনের ছেলে।
বগুড়া সদর উপজেলায় আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা