নিয়ম মেনে প্রতিদিন তিন বেলা খাবার খাচ্ছেন, তারপরও কি হজমের সমস্যায় ভুগছেন? কখনো পেট ভার হয়ে থাকছে, কখনো মলত্যাগে অস্বস্তি হচ্ছে।
হল
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর দুটি পদের নাম পরিবর্তন করেছে সরকার। এ জন্য সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করেছে স্থানীয় সরকার বিভাগ।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে মিনি জিমনেসিয়াম স্থাপনের উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।
অনুমতি ছাড়া স্থাপন এবং বৈদ্যুতিক ঝুঁকির কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের রিডিং রুমে ইসলামী ছাত্রশিবিরের সৌজন্যে স্থাপন করা এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ করে দিয়েছে হল প্রশাসন।
হোয়াটসঅ্যাপ শুধু বার্তা আদান-প্রদানের মাধ্যম নয়, ব্যক্তিগত ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ নথি ও নানা তথ্যেরও ভান্ডার। তাই কোনো কারণে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে গেলে বিপাকে পড়তে পারেন ব্যবহারকারী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত পলাতক আসামিদের আপিলের নির্ধারিত ৩০ দিনের সময়সীমা শেষ হওয়ার পর তারা গ্রেফতার হলেই সাজা কার্যকরের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আজ। নতুন বিধিমালা অনুযায়ী, নিবন্ধনের জন্য এককালীন ৮ থেকে ১০ হাজার টাকা ফি দিতে হবে। প্রতিবছর নিবন্ধন নবায়ন করতে হবে।
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের অফিশিয়াল ফেমিনিন হাইজিন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড সেনোরা। এএফসি ড্রিম এশিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগের আওতায় আজ সাফ সেক্রেটারিয়েটে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
দেশে ডিজিটাল পেমেন্টে বাংলা কিউআরে যুক্ত হয়েছে নতুন সেবা। এখন থেকে বাংলা কিউআর কোড স্ক্যান করে সরাসরি এক ব্যক্তি অন্য ব্যক্তিকে সহজ, দ্রুত ও নিরাপদে টাকা পাঠাতে পারবেন। আজ থেকে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেনের এ সুবিধা চালু হয়েছে।
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, আশা করি আগামী গ্রীষ্মে সোলার দিয়ে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো। সোলারকে এগিয়ে আমরা নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।