অধিকারের আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের জামিন আবেদনের বিরোধিতা করায় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তিরস্কার করে হাইকোর্ট বলেছেন, ‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।
হাইকোর্ট
তথ্যপ্রযুক্তি আইনে সাজাপ্রাপ্ত মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান হাইকোর্টে জামিন পেয়েছেন।
ভাতিজাকে খুনের মামলায় মৌলভীবাজারের কমলগঞ্জের চান মিয়াকে বিচারিক আদালতের মৃত্যুদন্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন দন্ড দিয়েছেন হাইকোর্ট।
কর্মস্থল, এয়ারপোর্ট, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, শপিংমলের মতো জনসমাগমস্থলে এবং সরকার নিয়ন্ত্রিত, পরিচালিত ও ব্যবস্থাপনায় বিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
আদালতের আদেশ পাওয়ার ৫ দিনের মধ্যে স্বামীর স্থায়ী ঠিকানায় কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বদলিকৃত ১০ নারী শিক্ষিকাকে প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার ৩ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত শুরু হওয়া অবকাশকালীন ছুটিতে হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য দুই পর্বে ২৬টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
নাইকো দুর্নীতি মামলায় নথি দেখে আদালতে দুদকের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ বন্ধ চেয়ে অবকাশকালীন হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সদরঘাটসহ দেশের সব নৌবন্দরে প্রবেশের সময় ১০ টাকা ফি নেওয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের ‘আলোয়াখোয়া ঠাকুর’ হিন্দু মন্দির এবং মন্দিরের মালিকানাধীন দেবোত্তর সম্পত্তি অবৈধ দখলের অভিযোগের ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট।
ফেসবুক ও ইউটিউব থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব বক্তব্য সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।