হাতি

হাতিয়ায় মসজিদের পুকুরে ধরা পড়ল ১০ ইলিশ

হাতিয়ায় মসজিদের পুকুরে ধরা পড়ল ১০ ইলিশ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর হাতিয়ার একটি পুকুরে অন্য মাছের সঙ্গে ধরা পড়েছে ১০টি রুপালি ইলিশ। তবে মাছ গুলো ছোট ওজনে ২০০-২৫০ গ্রাম হওয়ায় পুনরায় পুকুরে ছেড়ে দেওয়া হয়।  

থাইল্যান্ডে হাতির যমজ বাচ্চা, কর্তৃপক্ষ বলছে ‘অলৌকিক’

থাইল্যান্ডে হাতির যমজ বাচ্চা, কর্তৃপক্ষ বলছে ‘অলৌকিক’

থাইল্যান্ডের আয়ুথায়া এলিফ্যান্ট প্যালেস অ্যান্ড রয়্যাল ক্রালে একটি হাতির যমজ বাচ্চা হয়েছে। এটিকে ‘অলৌকিক ঘটনা’ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। আয়ুথায়া এলিফ্যান্ট প্যালেস অ্যান্ড রয়্যাল ক্রালের কেয়ারটেকাররা জানান, গত শুক্রবার চামচুরি নামের ৩৬ বছর বয়সী হাতিটি একটি পুরুষ শাবকের জন্ম দেয়। সে সময় প্রসব শেষ হয়ে গেছে বলে ভেবেছিলেন। 

ঘূর্ণিঝড় রিমাল: হাতিয়ার ১১ ইউনিয়ন প্লাবিত, পানিবন্দী বহু মানুষ

ঘূর্ণিঝড় রিমাল: হাতিয়ার ১১ ইউনিয়ন প্লাবিত, পানিবন্দী বহু মানুষ

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি ঢুকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়ন প্রায় ১১ টি ইউনিয়ন প্লাবিত হয়ে ৫০ হাজার মানুষ পানিবন্দী  হয়েছেন।

ঘূর্ণিঝড় রেমাল: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

ঘূর্ণিঝড় রেমাল: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

নোয়াখালীর উপকূলীয় বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দূর্ভোগে পড়েছেন ঘাটে আসা হাজার হাজার চাকরিজীবি ও যাত্রীরা। শনিবার (২৫ মে) সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরী আবহাওয়ার বিরাজ করায় হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়।

মালয়েশিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বাংলাদেশির

মালয়েশিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বাংলাদেশির

মালয়েশিয়ার পোস ব্লাউয়ের কাম্পুং ওম শহরে বন্য হাতির আক্রমণে বাংলাদেশি এক প্রবাসী নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হাতির আক্রমণে ওই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।