হাসিনা

শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় দন্ডিত ৭ আসামির জামিন স্থগিত

শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় দন্ডিত ৭ আসামির জামিন স্থগিত

২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় মামলায় সাজাপ্রাপ্ত ৭ আসামির জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। 

বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিড়ি শিল্প মালিক ও শ্রমিকদের দোয়া

বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিড়ি শিল্প মালিক ও শ্রমিকদের দোয়া

২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর নতুন করে শুল্ক আরোপ না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে  দোয়া করা হয়েছে।

শেখ হাসিনাকে মোদি : মানবজাতি শিগগিরই মহামারী কাটিয়ে উঠবে

শেখ হাসিনাকে মোদি : মানবজাতি শিগগিরই মহামারী কাটিয়ে উঠবে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মানবজাতি খুব শিগগিরই এই মহামারী কাটিয়ে উঠবে। যোগের একটি সহজাত শক্তি রয়েছে মানুষকে যুক্ত করার।

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবর্তিত বিশ্বের নিরাপত্তা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সর্বোচ্চ পেশাদারী দক্ষতা ও উৎকর্ষতা অর্জনে মনোযোগী হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি- বাংলাদেশ সেনাবাহিনী অতীতের সাফল্য অব্যাহত রেখে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকবে।’

যুগের সাথে তাল মিলিয়েই সরকার এসএসএফ’কে প্রশিক্ষিত ও দক্ষ করে তুলছে : প্রধানমন্ত্রী

যুগের সাথে তাল মিলিয়েই সরকার এসএসএফ’কে প্রশিক্ষিত ও দক্ষ করে তুলছে : প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  ‘যুগের সাথে তাল মিলিয়েই সরকার স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) প্রশিক্ষিত ও দক্ষ করে তুলছে। আমার সবসময় চেষ্টা ছিল এই আধুনিক জগতের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এই বিশেষ বাহিনী (এসএসএফ) সঠিকভাবে প্রশিক্ষিত হবে এবং তাদের দক্ষতাও সবসময় বৃদ্ধি পাবে। সেজন্য দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাসহ নানারকম সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি।’

আমাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে : পরীমনি

আমাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে : পরীমনি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে নিজের ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। স্ট্যাটাসে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেছেন তিনি।

শিশুশ্রম-প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান

শিশুশ্রম-প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান

শিশুশ্রম-প্রতিরোধ ও শিশুদের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি।

প্রধানমন্ত্রী ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন আজ

প্রধানমন্ত্রী ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন আজ

 ‘মুজিব বর্ষ’ উপলক্ষে, ধর্মীয় ভূল-ব্যাখ্যা দূর করে ইসলামের সঠিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে আজ একযোগে সারা দেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে

পরিবেশ কূটনীতিতে বিশ্বে বাংলাদেশের নেতৃত্ব প্রশংসিত : প্রধানমন্ত্রী

পরিবেশ কূটনীতিতে বিশ্বে বাংলাদেশের নেতৃত্ব প্রশংসিত : প্রধানমন্ত্রী

পরিবেশ সংরক্ষণে সরকারের সফলতার কারণে ‘পরিবেশ কূটনীতিতে’ বিশ্ব দরবারে বাংলাদেশের নেতৃত্ব প্রশংসিত হচ্ছে। তিনি বলেন, আমরা পরিবেশ বিপর্যয়ে সংকটাপন্ন দেশগুলোর স্বার্থ-সুরক্ষায় ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)’ ও ‘ভালনারেবল-২০-এর অর্থমন্ত্রীদের জোট-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা জাতীয় অভিযোজন পরিকল্পনা তৈরি করছি। জলবায়ুর পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমিয়ে টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে ‘বাংলাদেশ-ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ বাস্তবায়ন করছি।