উগান্ডার ঐতিহাসিক পুরোনো এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ভাই লেফটেন্যান্ট কর্নেল ইয়োনাতান ‘ইয়োনি’ নেতানিয়াহুর একটি পূর্ণাঙ্গ ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। ১৯৭৬ সালে এনটেবে বিমানবন্দরে জিম্মি উদ্ধার অভিযানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এলিট ফোর্সের নেতৃত্ব দেওয়ার সময় ঠিক যে স্থানে তিনি নিহত হয়েছিলেন, সেখানেই আনুষ্ঠানিকভাবে এই স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়।
হু
লোহিত সাগরে জাহাজ থেকে টোল আদায়ের দাবিটি অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে জলপথটি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল করতে পারবে বলেও জানিয়েছেন তারা।
ইরানের ওপর নতুন করে সামরিক হামলা হলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে বলে সতর্ক করেছে তেহরান।
লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের দাবি নাকচ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
দীর্ঘ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি সমর্থন ছিল ডেমোক্রেট ও রিপাবলিকান- উভয় দলেরই প্রায় অভিন্ন অবস্থান। সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থনের এই দ্বিদলীয় ঐকমত্যকে অনেকেই ওয়াশিংটনে ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখতেন। তবে আল জাজিরায় প্রকাশিত এক বিশ্লেষণে ওয়াশিংটনভিত্তিক সাংবাদিক সাঈদ আরিকাত লিখেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক কৌশলই সেই দীর্ঘদিনের সম্পর্ককে দুর্বল করে দিয়েছে।
সৌদি আরব এবং আঞ্চলিক অংশীদারদের মূল্যায়ন অনুসারে, ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা চলতি সপ্তাহে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে সমন্বয় করে ইরাকি ভূখণ্ড থেকে সৌদি আরবে হামলা চালিয়েছে।
মিসরের ভূমধ্যসাগরীয় একটি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির দামিয়েত্তা বন্দরে থাকা একটি মার্কিন মালিকানাধীন ট্যাংকারে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইয়েমেনের হুথি গোষ্ঠী সঙ্গে সরাসরি সংলাপ শুরু করেছে চীন।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ককে নিজের অপরিহার্যতার প্রমাণ হিসেবে তুলে ধরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর বোঝাপড়া ব্যবহার করে তিনি একাধিক মার্কিন প্রেসিডেন্টকে নিজের এবং ইসরায়েলের সমর্থনে পাশে রাখতে সক্ষম হয়েছেন।
সৌদি আরবের পূর্বাঞ্চলে তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন আটকে দিয়ে সেগুলো ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।