সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। প্রতিষ্ঠানটি ৯টি পদে একাধিক জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৭
বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৮২৯ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ মিকাইল হোসেন পিন্টু (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা। শনিবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন খলসি মাঠ থেকে তাকে আটক করা হয়।
রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ থেকে নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর ও জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ফারজানা আলম ডেইজিসহ ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ২৪ আসামি পলাতক রয়েছে।
সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই সাংবাদিকসহ ১৭ জন আহত হয়েছে। শনিবার বিকেলে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মোখা’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি উপকূলে আঘাতের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার।’
১৬তম নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করতে এক বছর সময় লেগেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। সদ্য শেষ হওয়ার ১৭তম নিবন্ধন পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করার টার্গেট নিয়েছে প্রতিষ্ঠানটি।
এবার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী ১৭৮ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন। দেশের ৩৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেশসেরা ১৭৮ শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-২০১৯ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’-তে ১৭ মার্চকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীরা চলতি এপ্রিলের প্রথম ১৭ দিনে ১১০ কোটি ডলার সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। দৈনিক গড়ে ৬ কোটি ৪৭ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।