ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের বন্যা পরিস্থিতির বিশেষ উন্নতি হচ্ছে না। বন্যায় অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আসামে ৮০ জনের ও মেঘালয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে।
১
কক্সবাজার জেলার বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে ১২ হাজারের বেশি পরিবার। কক্সবাজার ‘পাহাড় ধস প্রবণ’ জেলা হওয়ায় প্রতিবছর পাহাড় ধসের ঘটনা ঘটে। বিশেষ করে প্রতিবছর বর্ষা মৌসুমে মৃত্যুর ঘটনা বাড়ে।
পদ্মার মাঝিরকান্দি-শিমুলিয়া নৌরুটে মাঝিরকান্দি ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি ফেরির সাথে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা অপর একটি ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসময় ফেরিতে থাকা এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। এছাড়া বেশকিছু গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। এ কথা জানিয়েছেন কবি সুফিয়া কামাল ফেরির মাস্টার মো. হাসান
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ১১২ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ।
প্রথম ইনিংসে নিজেদের করা ১০৩ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে আটকে দেয় বাংলাদেশ বোলাররা। এরপর ১৬২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ২ উইকেটে ৫০ রান করেছে বাংলাদেশ।
ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে প্রধান নদ-নদীর পানি বৃদ্ধিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অবিরাম বৃষ্টির মধ্যে রাজ্য দুটির বহু জায়গায় ভূমিধসের ঘটনা ঘটছে। এতে এ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে।
বাংলাদেশে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে অসদাচরণ বা কোনো অন্যায় করলে তার শাস্তি হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রেখে পুরোনো আইন সংশোধনের উদ্যোগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
গুয়েতেমালায় মে মাসের শুরু থেকে অব্যাহত প্রবল বৃষ্টিপাতের কারণে এক ডজনের বেশি মাটি ধসের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা সোমবার এ কথা জানান।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষে দুর্ঘটনাকবলিত একটি কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। সোমবার রাতে শহরের হবিগঞ্জ রোডের হাবিব মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
তীব্র গরমের কারণে গেল কয়েক দিন যাবৎ দিশেহারা দেশের কয়েকটি অঞ্চলের মানুষ। তাপদাহ বইছে বরিশালেও। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত চার দিনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২ শিক্ষার্থী।
বলিভিয়ার সাবেক নারী প্রেসিডেন্ট জেনিন আনেজকে শুক্রবার ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী ও পূর্বসুরি ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তাকে এ সাজা দেওয়া হলো