হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড়ে হাড় কাঁপানো শীত পড়েছে। সারারাত কুয়াশায় ঢাকা ছিল। আজ মঙ্গলবার সকালে তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার।
১
বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা ১১তম দফার অবরোধের প্রথম দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৮ প্লাটুনসহ সারাদেশে ১৫২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। বিমানবন্দর সূত্র জানিয়েছে এই সময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে সকাল আটটা থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করে।
জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ৪২২টি টহল দল মোতায়েন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দাপুটে জয়ের পর এবার জাপানকে পাত্তাই দিলো না বাংলাদেশ। দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির দ্বিতীয় মাঠে ‘বি’ গ্রুপের ম্যাচে জাপান অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ে বাংলাদেশের সেমিফাইনালে ওঠা একরকম নিশ্চিতই বলা যায়।
দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাম সেবা কার্যক্রম।
দেশের ইপিজেডগুলোর বাইরে থাকা প্রতিষ্ঠানের পোশাক শ্রমিকদের জন্য গত নভেম্বরে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করে নিম্নতম মজুরি বোর্ড।
দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুর-১ আসনের মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা এই তিন উপজেলায় বিএনপির ১২ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।