টানা ১২ দিন ধরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে ইউপিডিএফ সমর্থিত সংগঠন গণঅধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে অবরোধ চলছে।
২
দেশে হাম ও হাম-সংশ্লিষ্ট উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৮ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
টাকার বিনিময়ে চাকরি! সেটাও প্রায় ৮৩২ কোটি টাকার লেনদেন। একজন অভিনেত্রীর বিরুদ্ধে এত বড় দুর্নীতির সঙ্গে জড়িত থাকার তদন্ত ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে, যা বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখন থেকে প্রতিবছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) ২২৪ কোটি টাকা গৃহকর দেবে। ২০২৫-২৬ অর্থ বছর থেকে চট্টগ্রাম বন্দর বছরে ২২৪ কোটি টাকা গৃহকর পরিশোধ করবে। দীর্ঘ আইনী লড়াই শেষে সোমবার চূড়ান্ত শুনানি শেষে বিভাগীয় কমিশনার উভয়পক্ষের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটি বাদে কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন।
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও সরকারি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে করা পৃথক তিন মামলায় ২৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
সাধারণ ফ্যানের বদলে বিদ্যুৎসাশ্রয়ী ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট (বিএলডিসি) ফ্যান ব্যবহার বাড়ানো গেলে গ্রীষ্মকালে দেশের বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ২ হাজার ৫৯০ মেগাওয়াট পর্যন্ত কমানো সম্ভব।
যুক্তরাজ্যের লন্ডনে মার্কিন দূতাবাসের বাইরে নিষিদ্ধঘোষিত সংগঠন ‘ফিলিস্তিন অ্যাকশন’-এর সমর্থনে বিক্ষোভ থেকে ৩২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বরিশালের বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে সৎ ভাসুর ও চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার পৃথক অভিযানে বাকেরগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি আবাসিক হোটেলে ভাঙচুর চালিয়েছেন এলাকাবাসী। এ সময় হোটেল থেকে ১২ নারী ও