চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর প্রথমবারের মতো ছবি পাঠিয়েছে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের গা-ঘেঁষে থাকা অবস্থায় সেই ছবি পাঠাল ভারতীয় মহাকাশযানটি।
- ফ্যাসিবাদের প্রশ্নে সংসদে সরকারি-বিরোধী দল ঐক্যবদ্ধ: প্রতিমন্ত্রী
- * * * *
- রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- * * * *
- ন্যাশনাল টিউবস ও ওয়েস্টার্ন মেরিনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত
- * * * *
- সৌদিতে বিপুল সংখ্যক সেনা-যুদ্ধবিমান পাঠাল মিসর
- * * * *
- রাষ্ট্রায়ত্ত শিল্পের বেহাল দশা, ৫৫টির মধ্যে লাভে মাত্র ৫টি
- * * * *
৩
ইউক্রেন যুদ্ধের ইতি টানতে সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ ৪০ দেশ। তবে সেই আলোচনার মাঝেই ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় রুশ আকাশ হামলায় ইউক্রেনে মোট তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ৩০ জনের বেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন।
সম্প্রতি প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রকাশিত ফল চ্যালেঞ্জ করেছে ঢাকা শিক্ষা বোর্ডের ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী। এ জন্য তারা ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতার ফল পরিবর্তনের জন্য বোর্ডে আবেদন করেছেন। বোর্ড এসব আবেদন যাচাই বাচাই করে আগামী ২৮ আগস্ট ফল প্রকাশ করবে।
চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকা থেকে গাঁজা, একটি খেলনা পিস্তুল ও দু'টি ক্ষুরসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে র্যাব।
আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি জেলা ও দায়রা আদালত। শনিবার দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।
ভারতের মণিপুরের বিষ্ণুপুর জেলায় নতুন করে সহিংসতা শুরু হয়েছে। এই ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা কোয়াক্তা এলাকার মেইতি সম্প্রদায়ের বলে জানা গেছে। কুকি সম্প্রদায়েরও বেশ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে জঙ্গিদের গুলিতে ৩ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে।শুক্রবার (৪ আগস্ট) দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটে।
রাজধানীর লালবাগ এলাকায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় জালটাকা তৈরি চক্রের হোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
চলতি বছর বিশ্বের ৩৪টি দেশে আম রপ্তানি করেছে বাংলাদেশ। এতে ২ হাজার ৭০০ টন আম রপ্তানি করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১ হাজার টন বেশি। গত বছর ২৮টি দেশে মোট ১ হাজার ৭৫৭ টন আম রপ্তানি হয়েছিল।