নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় একটি ফিলিং স্টেশনে পার্কিং করা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নেভায়। এতে তিনটি বাস সম্পূর্ণ পুড়ে যায়।
৩
রাজশাহী নগরীতে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এ তথ্য জানিয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে কেন্দ্র করে ঢাকা ও আশপাশের জেলাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৪৫টিসহ সারা দেশে ৪৩০টি টহল টিম মোতায়েন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের শর্টহুড লাইটের সমস্যার কারণে সাড়ে ৩ ঘণ্টা সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।
ছুটির দিনে শনিবার দেশের ১৩ জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর পুঠিয়ায় একই পরিবারের ৪ জনসহ ৫, চট্টগ্রামে একসঙ্গে ৩ জন, সাতক্ষীরায় ভারতীয় দম্পতি, ফেনীতে শিশুসহ ২ জন, ময়মনসিংহে শিশুসহ ২ জন, মুন্সীগঞ্জে নানী-নাতি, রাজবাড়িতে ২ জন, লালমনিরহাটে একজন, গোপালগঞ্জে ২ জন, দিনাজপুরে ২ জন, রংপুরে একজন, মানিকগঞ্জে একজন, বেনাপোলে একজন ও গাজীপুরে এক পুলিশ কনস্টেবলসহ ২ জনের প্রাণ গেছে।
রাজধানীর রমনা থানাধীন শিল্পকলা একাডেমির ২নং গেইটের সামনের রাস্তা থেকে ৪৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ এই গাঁজা বহনকারী একটি পাজেরো গাড়ি।
চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহত সবাই কর্ণফুলী গ্যাসলাইনের কাজের শ্রমিক ছিলেন।
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে শুক্রবার (২৪ নভেম্বর) সহিংসতার ঘটনায় ৩৪ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলাবাহিনী। বৃহস্পতিবার ছুরি হামলায় তিন শিশুসহ পাঁচজন আহত করার ঘটনায় এ সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে।