৩

২০৩৪ বিশ্বকাপের একক আয়োজক সৌদি আরব

২০৩৪ বিশ্বকাপের একক আয়োজক সৌদি আরব

২০৩৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। ওই বিশ্বকাপ আয়োজনের দাবিদার ছিল দুটি দেশ। সৌদি আরব এবং অস্ট্রেলিয়া। কিন্তু ফিফা নির্ধারিত আবেদন চূড়ান্তভাবে জমা দেয়ার মাত্র এক ঘণ্টা আগে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নেয়।

সংসদে জেলা (পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে বলবৎকরণ) বিল, ২০২৩ পাস হয়েছে

সংসদে জেলা (পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে বলবৎকরণ) বিল, ২০২৩ পাস হয়েছে

সংসদে জেলা (পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে বলবৎকরণ) বিল, ২০২৩’ পাস করা হয়েছে। সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক আজ জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটির ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন।

ডেমরায় বিএনপির ৩০ নেতাকর্মী আটক

ডেমরায় বিএনপির ৩০ নেতাকর্মী আটক

রাজধানীর ডেমরা এলাকার তামিরুল মিল্লাত মাদরাসা ও মিন্টু চত্বর থেকে বিএনপির প্রায় ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান, মাদকসহ গ্রেফতার ১৩

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান, মাদকসহ গ্রেফতার ১৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গাজায় ২৩ দিনে নিহত ৮৩০৬

গাজায় ২৩ দিনে নিহত ৮৩০৬

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় গত ২৩ দিনে ৮ হাজার ৩০৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজার ৪৫৭ জন শিশু এবং ২ হাজার ১৩৬ জন নারী।

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩২ নেতা-কর্মী গ্রেফতার

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩২ নেতা-কর্মী গ্রেফতার

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩২ নেতা কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার (৩০ অক্টোবর) দুপুর পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন নাশকতা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

সংসদে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩’ পাস হয়েছে

সংসদে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩’ পাস হয়েছে

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট প্রতিষ্ঠাকল্পে জাতীয় সংসদে আজ ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩’ পাস করা হয়েছে।