৩

২ শতাংশ সুদে বাংলাদেশকে ১৩২৩ কোটি টাকা দিচ্ছে এডিবি

২ শতাংশ সুদে বাংলাদেশকে ১৩২৩ কোটি টাকা দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ১২ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ১ হাজার ৩২৩ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১১০.৩০ টাকা ধরে)। ২ শতাংশ সুদে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুড অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট ইন চিটাগং হিল ট্র্যাক সেক্টর’ প্রকল্পে এ ঋণ দেবে এডিবি।

বরিশালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৪

বরিশালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৪

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ফরিদপুরে ডেঙ্গুতে দুই নারীসহ ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪৪

ফরিদপুরে ডেঙ্গুতে দুই নারীসহ ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে। 

সুন্দরবনে বাঘ-কুমিরের আক্রমণে মারা গেলে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ

সুন্দরবনে বাঘ-কুমিরের আক্রমণে মারা গেলে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ

সুন্দরবনে বাঘ এবং কুমিরের আক্রমণে কেউ মারা গেলে তার পরিবারকে ৩ লাখ টাকা এবং গুরুতর আহত হলে ১ লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

সেন্টমার্টিনে ফের আটকা পড়লেন ৩ শতাধিক পর্যটক

সেন্টমার্টিনে ফের আটকা পড়লেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপটিতে বেড়াতে গিয়ে আটকা পড়েছে শতাধিক পর্যটক। এর আগে ৩০ সেপ্টেম্বর দ্বীপটিতে ঘুরতে গিয়ে আটকে পড়েন ২০০ জনেরও বেশি পর্যটক।

সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ

সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ

রাতভর বৃষ্টিতে ভয়াবহ অবস্থা ভারতের সিকিমের। আকস্মিক বন্যায় নিখোঁজ ২৩ ভারতীয় সেনা।বুধবার সকালেই উত্তর সিকিমের সিংতামের কাছে তিস্তার পানির স্রোতে সেনা ছাউনি ভেসে নিখোঁজ হয় ২৩ জন সেনা সদস্য। 

রাঙামাটিতে জুয়ার আসরে অভিযান, আটক ৩৯

রাঙামাটিতে জুয়ার আসরে অভিযান, আটক ৩৯

রাঙামাটিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩৯ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মঙ্গলবার (০৩ অক্টোবর) দিবাগত রাতে শহরের বনরুপার আলিফ মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়।

সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।