করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২৯ দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা যায়।স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী
- * * * *
- কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক উপজেলা বৈঠক অনুষ্ঠিত
- * * * *
- বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ প্রকাশিত হয়েছে
- * * * *
- হবিগঞ্জে নিখোঁজের ৬ দিন পর মিলল বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
- * * * *
- বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- * * * *
শেখ হাসিনার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ের বন্দরে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
চাঁপাইনবাবগঞ্জের পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছে।জেলার ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে
মার্কিন সিনেটর টেড ক্রুজ ও কংগ্রেসম্যান স্টিভ চ্যাবোট ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার করার ইচ্ছে প্রকাশ করেছেন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সামনের মাসগুলোতে বৈশ্বিক খাদ্য সংকট তৈরি হতে পারে আশংকা প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই যুদ্ধের কারণে দাম বৃদ্ধি পাওয়াতে দরিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তাহীনতা ভয়াবহ পর্যায়ে চলে গেছে।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ বলেছেন, তার দেশ বাংলাদেশের সাথে কার্যকর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) আগামী ৫ জুন রোববার বিকেল ৫টায় শুরু হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। আজ সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। ফলে টানা ৪ সপ্তাহ করোনায় কারো মৃত্যু হয়নি বাংলাদেশে।এর আগে সর্বশেষ গত ২০ এপ্রিল দেশে করোনায় একজনের মৃত্যু হয়।
চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন কলসি দীঘির পাড়ের ধুমপাড়া এলাকায় আগুনে পুড়ে আব্দুল করিম নামের শতবর্ষী নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হতে পারিনি। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ১৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তিনিই প্রথম বাংলাদেশী যিনি লং ভার্সনের ক্রিকেটে প্রথম এ রান অর্জন করলেন।