‍

টিকার আওতায় সাড়ে ১০ কোটি মানুষ

টিকার আওতায় সাড়ে ১০ কোটি মানুষ

 দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা কর্মসূচির শুরু থেকে এখন পর্যন্ত প্রথম ডোজের মাধ্যমে টিকার আওতায় এসেছেন ১০ কোটি ৫০ লাখ ৫ হাজার ৩৫৭ জন। এর মধ্যে দুই ডোজ টিকার আওতায় এসেছেন ৭ কোটি ৯৫ লাখ ১৭ হাজার ৪০৮ জন। আর বুস্টার ডোজ পেয়েছেন ৩৩ লাখ ৪০ হাজার ৭১৮ জন।

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সফরকারী আফগানিস্তানের সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে চট্টগ্রামের জহুর আহমেদ  ইস্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়।

জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জাতিসংঘ সদরদপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ২০১৭ সাল থেকে জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের এ আয়োজনে নেতৃত্ব দিয়ে আসছে বাংলাদেশ।

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্ব ইউক্রেনে সামরিক ঘাঁটি নির্মাণের অধিকার পেয়েছে রাশিয়া

পূর্ব ইউক্রেনে সামরিক ঘাঁটি নির্মাণের অধিকার পেয়েছে রাশিয়া

ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চলে সামরিক ঘাঁটি নির্মাণের অধিকার পেয়েছে রাশিয়া। ওই দুই অঞ্চলের নেতাদের সাথে সই হওয়া নতুন চুক্তির ফলে রাশিয়া এই অধিকার পেয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশিত এক নথিতে বলা হয়েছে।

সুইস ব্যাংকের ১৮ হাজার তথ্য ফাঁস!

সুইস ব্যাংকের ১৮ হাজার তথ্য ফাঁস!

বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে নামডাক রয়েছে সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকের । হিসাবের তথ্য গোপনের সাথে অ্যাকাউন্ট মালিকের পরিচয় বা অন্য কোনো তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ । এবার সেই সুইস ব্যাংকেরই ১৮ হাজারেরও বেশি হিসাবের তথ্য ফাঁস হয়েছে ।

বাংলা ভাষা লেখায় দুর্বলতা প্রকট, সমস্যা কোথায়?

বাংলা ভাষা লেখায় দুর্বলতা প্রকট, সমস্যা কোথায়?

বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে যত্নের অভাব এবং উদাসীনতা নিয়ে ভাষাবিদদের মনে আক্ষেপ দিনকে দিন যেন বেড়েই চলছে।তাদের কথা হচ্ছে, বাংলা ভাষা লেখার ক্ষেত্রে বানান এবং বাক্য গঠনের দুর্বলতা এখন বেশ চোখে পড়ছে।

চীনের ‘ঋণের ফাঁদ’ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা জয়শংকরের

চীনের ‘ঋণের ফাঁদ’ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা জয়শংকরের

ভারত-চীন সম্পর্ক বিগত প্রায় দেড় বছরে তলানিতে গিয়ে ঠেকেছে। লাদাখের পাশাপাশি ক্রমেই উত্তেজনা বেড়েছে অরুণাচল প্রদেশ সংলগ্ন সীমান্তে।