‍

ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: মহামারী করোনার কারণে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক,খ,গ,ঘ এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

আফ্রিকার অনেক দেশে টিকা গ্রহণের হার মাত্র ২ শতাংশ : ডব্লিউএইচও

আফ্রিকার অনেক দেশে টিকা গ্রহণের হার মাত্র ২ শতাংশ : ডব্লিউএইচও

আফ্রিকার দেশগুলোর অর্ধেকে করোনাভাইরাস মোকাবেলায় জনসংখ্যার মাত্র দুই শতাংশ বা তারও কম মানুষকে দুই ডোজ টিকা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে

রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশনে যোগদান শেষে তার যুক্তরাষ্ট্র সফর সমাপ্ত করে আজ রাতে ওয়াশিংটন ডিসি থেকে হেলসিঙ্কি হয়ে দেশে ফিরবেন।

করোনায় আরো ২৩ জনের মৃত্যু

করোনায় আরো ২৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ২৩ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৮৬০ জনের শরীরে।

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত, অস্ত্র উদ্ধার

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত, অস্ত্র উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া সীমান্তে বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে এক ইয়াবা কারবারি নিহত হয়েছে।তাৎক্ষণিক নিহত ইয়াবা কারবারির পরিচয় পাওয়া যায়নি। তবে এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশীয় তৈরী ১টি বন্দুক এবং ২টি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।

গুজব এবং অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ

গুজব এবং অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় গুজব এবং অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে

হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে

দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । 

ময়মনসিংহে ট্রলি উল্টে ২ শ্রমিক নিহত

ময়মনসিংহে ট্রলি উল্টে ২ শ্রমিক নিহত

 বৃহস্পতিবার সকালে ২৫ জন ট্রলিযোগে হালুয়াঘাট স্থলবন্দরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে ইটাখলা নামক স্থানে ট্রলিটি উলটে যায়,পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে  হালুয়াঘাট স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন ও হবি নামের দুইজন শ্রমিককে মৃত ঘোষনা করেন। 

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাংলাদেশ হাউস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাংলাদেশ হাউস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেন।