উত্তর কোরিয়া এমন এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যেটি জাপানকে আঘাত করতে সক্ষম বলে সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।সরকারি বার্তা সংস্থা কেসিএনএ সোমবার বলছে, সপ্তাহান্তে চালানো এই পরীক্ষায় মিসাইলটি ১,৫০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়েছে।
- ভেদরগঞ্জে মাদকবিরোধী বার্তা নিয়ে ৬ কিমি ম্যারাথন
- * * * *
- চট্টগ্রামে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে সপ্তম জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত
- * * * *
- রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২
- * * * *
- রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- * * * *
- শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
- * * * *
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৯৭২ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬জন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকসহ সাংবাদিকদের শীর্ষ চার সংগঠনের ১১ নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রোববার বিএফআইইউ থেকে তাদের তথ্য চেয়ে ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন টানা ৯ দিন মুলতবির পর আগামীকাল সকাল ১১টায় আবার শুরু হচ্ছে।
ভারত শিবিরে করোনার প্রকোপ বেড়ে যাবার কারনে ম্যানচেষ্টার টেস্ট বাতিল হয়। তবে ভবিষ্যতে ম্যানচেষ্টার টেস্ট অনুষ্ঠিত হবে বলে আশাবাদী ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস এন্ডারসন। তিনি জানান, মাঠে গড়াবে ম্যানচেষ্টার টেস্ট। দু’দেশের ক্রিকেট বোর্ড ভালো একটি সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।
বাংলাদেশে ২০২৩ সাল থেকে তৃতীয় শ্রেণী থেকে কোন বার্ষিক পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মূল্যায়ন পদ্ধতিতে অনেক পরিবর্তন আনা হয়েছে।
প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহে আজও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ বাসস’কে জানিয়েছেন, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষীপুর ও টট্টগ্রাম এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট অধিক উচ্চতার বায়ূ তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জাতীয় পার্টি মনোনীত সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে।