জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার (০২ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। কোভিড-১৯ মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত এই অধিবেশন চলবে ১২ কার্যদিবস। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। আলোচনা শেষে ৩০ জুন সংসদে বাজেট পাস হবে।
- হরমুজে নৌমাইন বিস্ফোরণে দুই তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
- দেশে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই এ দেশের মানুষ : এমপি আবুল কালাম
- * * * *
- যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িক বন্ধ
- * * * *
- পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক জামায়াত কর্মী
- * * * *
- জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও
- * * * *
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সাতদিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের ৬ ইউপি মেম্বার।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে।
আগামী ১৪ জুলাই সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বাংলাদেশের কোভিড-১৯ প্রতিরোধে সীমান্তবর্তী জেলা ও উচ্চ সংক্রমিত এলাকায় অঞ্চল ভিত্তিক সম্পূর্ণ লকডাউন দেয়ার পরামর্শ দিয়েছে কারিগরি পরামর্শক কমিটি।
সিনোফার্মের পর এবার চীনের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে সিনোভ্যাকের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার (১ জুন) টিকাটি অনুমোদন দেওয়ার কথা জানায় তারা। খবর বিবিসির।
আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। এই সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের এ রিজার্ভ দিয়ে আগামী ১২ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। মঙ্গলবার (০১ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬৬০ জনে।