লক্ষ্মীপুর জেলায় কিশোর গ্যাং বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ৬ থানা এলাকা থেকে ১৩৫ জনকে আটক করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাপানের আটটি প্রযুক্তি প্রতিষ্ঠানে আন্তর্জাতিক ইন্টার্নশিপ ও ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরির পথ খুলেছে।
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভিসেস এ সম্প্রতি (এডব্লিউএস) যোগ দিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী আকিব জাবেদ।
ময়মনসিংহের গৌরীপুরে বন্ধ হয়ে যাওয়া ঝলমল সিনেমা হলের গ্যাস সিলিন্ডার গোডাউন আগুনে পুড়ে গেছে।
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে ৪.৯ মাত্রার মাঝারি ধরনের একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
ঢাকা সফররত ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী আনিস মাত্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন।
সরকার চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
কক্সবাজারের রামুতে বিজিবির গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে রামু উপজেলার চেইন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঢাকায় মৃত্যুর পর এক টুকরো স্থায়ী মাটির ঠিকানাও দিন দিন দুর্লভ হয়ে উঠছে। প্রিয়জনের কবর ১৫ হাজার থেকে ২৫ বছরের জন্য সংরক্ষণে গুনতে হচ্ছে ২০ লাখ থেকে দেড় কোটি টাকা। সামর্থ্যবানরা অর্থ দিয়ে কবর ধরে রাখতে পারলেও নিম্ন ও মধ্যবিত্তের ভরসা সাধারণ কবরেই, যা নির্দিষ্ট সময় পর আবার ব্যবহার করা হয়। রাজধানীর অভিজাত এলাকা বনানীতে এ সংকটের চিত্র সবচেয়ে প্রকট। ঢাকায় যেখানে একটি ফ্ল্যাটের দাম এলাকাভেদে কোটি টাকার কম বেশি, সেখানে বনানী কবরস্থানে মাত্র ৮ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট প্রস্থের একটি কবর ২৫ বছরের জন্য সংরক্ষণ করতেও খরচ হচ্ছে প্রায় দেড় কোটি টাকা। ১৫ বছরের জন্য ১ কোটি টাকা। বসবাসের জন্য যে পরিমাণ অর্থে একটি বড় ফ্ল্যাট কেনা সম্ভব, প্রায় সেই অর্থেই মিলছে মৃত্যুর পরের একটি সীমিত মেয়াদের ঠিকানা।
গবেষণা ও উদ্ভাবনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়েছেন মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি অধ্যাপক প্রফেসর ড. শফিক সিদ্দিকী। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে স্থান পেয়েছেন তিনি।