হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করে এ অনুদানের ঘোষণা দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
চাঁদপুরের হাইমচর উপজেলায় বিষধর রাসেলস ভাইপারের দংশনের শিকার পাঁচ বছরের মেয়েকে এক হাতে এবং দংশনকারী সাপটিকে প্লাস্টিকের বোতলে আটকে অন্য হাতে নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন এক বাবা।
বৈশ্বিক সংকটে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, মূল্যস্ফীতির চাপ এবং বিনিয়োগে খরার কারণে দেশের অর্থনীতি চাপে পড়েছে। ফলে কাক্সিক্ষত হারে বাড়ছে না কর্মসংস্থান। শ্লথ গতিতে এগোচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এজন্য এসব ঝুঁকি মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, বাজার ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, ভোগ এবং চাহিদার ভারসাম্য রক্ষার কথা বলেছে আইএমএফ।
اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ
উচ্চারণ : আল্লাহুম্মাকফিনিহিম বিমা শি-তা
অর্থ : হে আল্লাহ! তোমার যেভাবে ইচ্ছা তুমি আমাকে তাদের চক্রান্ত থেকে রক্ষা করো।
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির উদ্যোক্তা, পেশাজীবী এবং বিনিয়োগকারীদের সঙ্গে সংলাপ করেছে বাংলাদেশ সরকার। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির কাছে অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সেডার হলে স্থানীয় সময় রোববার ‘বাংলাদেশ-সিলিকন ভ্যালি প্রযুক্তি সংলাপ’ আয়োজন করে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল।
নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক পরিচয়ে একটি কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, চালক ও সহকারীকে মারধর এবং পণ্য নিয়ে যাওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করেছে নেত্রকোনা জেলা ছাত্রদল।
ঢাকার ধামরাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. রিফাত (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রিফাত কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং কুশুরা ইউনিয়নের কান্টাহাটি গ্রামের মো. আব্দুলের ছেলে।
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। আইন ও বিচার বিভাগে শিক্ষক থাকা সত্ত্বেও ভিন্ন বিভাগের একজন অধ্যাপককে এ দায়িত্ব দেওয়ায় বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিভিন্ন মহল থেকে চাপ, ভয়-ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিও জানান তারা।
আগে কোনও গুরুত্বপূর্ণ কাগজ স্ক্যান করতে হলে আলাদা স্ক্যানার বা কম্পিউটারের প্রয়োজন হত। কিন্তু এখনকার স্মার্টফোনের ক্যামেরা অনেক বেশি উন্নত হওয়ায় ফোন দিয়েই