জয়পুরহাটে দুইদিন থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
বরিশালে ডিজিটাল স্বাক্ষরের প্রচারণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ এই সেমিনারের আয়োজন করে।
পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি সদস্যদের অধিকার সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং সাগর-রুনী হত্যার বিচারে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নতুন কমিটির নেতৃবৃন্দ।
আইসিসি নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচনের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও ফারজানা হক। তাছাড়া বাকি একজন পাকিস্তানি ক্রিকেটার সাদিয়া ইকবাল।
রংপুরে বালুবাহী ট্রাকের চাপায় লুৎফর রহমান (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর পীরজাবাদ প্রাইম মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান নীলফামারী জেলার নিউ বাবুপাড়া গ্রামের আকবর আলী’র ছেলে।
বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া যেকোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া অবস্থান নেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মন্টিটস্কি।
বিএনপি ডাকা ১০ দফায় দুইদিনের অবরোধ চলকালে গতকাল বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ১২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীতে গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। এটা আগামী এক মাস, অর্থাৎ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত এই দামে মাংস বিক্রি করবেন তারা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলাদেশ জাতিসঙ্ঘের (ইউএন) মহাসচিবের শান্তিরক্ষা অ্যাজেন্ডার সাতটি অগ্রাধিকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।