রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলম মিয়া (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ভোলার চরফ্যাশন উপজেলার শরীফবাগ গ্রামের মৃত শানু মিয়ার ছেলে আলম। তিন সন্তানসহ বর্তমানে কুনিপাড়ায় থাকতেন।
রাজধানীর উত্তর বাড্ডা গোপীপাড়া এলাকার ভবনের ছাদে গাছে পানি দিতে গিয়ে নিচে পড়ে তাসিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তাসিন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাষিরি গ্রামের মো. বাবুলের ছেল।
তৃণমূল নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তৃণমূলকে শক্তিশালী করতে গ্রামে পাড়া মহল্লায় সাংগঠনিক তৎপরতা শুরু করতে হবে।
মিয়ানমারের সামরিক সরকারের সমালোচনা করায় দেশটির অন্যতম জনপ্রিয় হিপ-হপ শিল্পীকে আটক করা হয়েছে। বুধবার ইয়াঙ্গুনের নর্থ ডাগন টাউনশিপ থেকে পুলিশ তাকে আটক করে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। বিউ হার দক্ষিণ এশিয়ার বিখ্যাত সংগীতশিল্পী নাইং মিয়ানমারের ছেলে। সে ইয়াঙ্গুনের বাসিন্দা।
চার দিনের কর্মসূচির শেষ দিনে ঢাকা উত্তর দক্ষিণ মহানগরসহ ১৪টি সাংগঠনিক জেলায় জনসমাবেশ করবে বিএনপি। আজ শনিবার দুপুর আড়াইটা থেকে এ কর্মসূচি পালন করবে দলটি।
গ্রুপের তলানির দল উজবেকিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয়ই পেল বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপ হকির পুল পর্বে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসও সঞ্চয় করে নিল মামুনুর রশীদের দল।
ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের রাজধানী টোকিওর পূর্ব উপকূল। ৬ দশমিক ২ মাত্রা ভূমিকম্পে টোকিরও সুউচ্চ ভবনগুলো কেঁপে ওঠে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এ ম্যাচ দিয়ে পর্দা নামবে দ্বিতীয় আসরের। ফাইনালের আগে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ চক্রের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
জয়ের সুবাস ছড়িয়েও পরাজয় ঠেকাতে পারলো না টাইগাররা। দ্বিতীয় চার দিনের ম্যাচে লড়াই জমিয়ে তুলেও ওয়েস্ট ইন্ডিজ এ দলের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ এ দল। সিরিজের প্রথম ম্যাচ ড্র হওয়ায় এই ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা। তাই শেষ ম্যাচটা তাদের সিরিজ নির্ধারণী হলেও স্বাগতিকদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।