ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, গত এক মাসে ভূমিকর আদায় হয়েছে ৩২৬ কোটি টাকা। অনলাইনে ভূমিকর আদায়ের ব্যবস্থা নেওয়ায় এটা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম ও বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী দু-এক দিনের মধ্যে জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ পরিক্ষামূলকভাবে যুক্ত হতে যাচ্ছে।
বিয়ে করলেন এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আজ বুধবার পারিবারিক আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্রীর নাম মেহের আয়াত জেরিন। সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের পেজে বিয়ের সুখবরটি জানিয়েছেন ইমরান নিজেই। একইসঙ্গে বিয়ের সাজে স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন তিনি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামান খান পার্কের বাসভবনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অনলাইনে সন্ধ্যায় দেওয়া এক বক্তব্যে ইমরান খান এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মাগুরা আদালতে মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে মাগুরা সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন মাগুরা জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের একটি বক্তব্যকে অজুহাত হিসেবে নিয়ে বর্তমান শাসকগোষ্ঠী ঘৃণ্য অপরাজনীতি ও জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। অথচ আওয়ামী নেতারা প্রায়শ:ই বিএনপির নেতৃবৃন্দকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে যেন এক আদিম ও বর্বর যুগে ঠেলে দেয়া হয়েছে।
মোংলা বন্দরে প্রথমবার সফলভাবে ৮ (আট) মিটার ড্রাফটের জাহাজ ভিড়ানোর জন্য বন্দর কর্তৃপক্ষকে নৌপরিবহন মন্ত্রণালয় ধন্যবাদ জানিয়েছে। মোংলা বন্দরের ইতিহাসে সর্বোচ্চ ড্রাফটের জাহাজ ভিড়ানোর ক্ষেত্রে এটা একটা রেকর্ড।
ঘটনাটা ঠিক বছরখানেক আগের। দিল্লির জওহর ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নটা ছুঁড়ে দেয়া হল : র্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তোলার চেষ্টায় বাংলাদেশ কি ভারতের সাহায্য চেয়েছে? ঢাকায় তাদের পররাষ্ট্রমন্ত্রী তো সেরকমই দাবি করেছেন!
শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর করা মামলার পর বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে শেরপুরে আরও একটি মামলা হয়েছে৷
বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি এয়ারলাইন্স সংস্থা ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড’ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।