পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়ে বাংলাদেশের সংবাদমাধ্যম অনেক বেশি স্বাধীনতা উপভোগ করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।সোমবার (১০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়াদি নিয়ে আলোচনাকালে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
- শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
- * * * *
- মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী
- * * * *
- আজকের নামাজের সময়সূচি, ১৫ নভেম্বর ২০২৬
- * * * *
- সেন্টমার্টিনে আর্টিসানাল ট্রলিং বোটসহ আটক ৩৮
- * * * *
- বিয়ের চার মাসের মাথায় শ্বশুরবাড়িতে নববধূর ‘রহস্যজনক মৃত্যু’
- * * * *
জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আনীত প্রস্তাব (সাধারণ) আজ সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা গত ৭ এপ্রিল প্রস্তাব উত্থাপন করেন।
যুক্তরাষ্ট্রে ভুয়া এনজিওকর্মী পরিচয়ে জাল কাগজপত্র দিয়ে বাংলাদেশ থেকে মানবপাচার এবং এর বিপরীতে অর্থ আত্মসাতের অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।
আজ সোমবার ১০ এপ্রিল। এটি বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়।
তিউনিশিয়া ও ইতালির মধ্যবর্তী ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত দুই জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে ২০ জন। জার্মান সাহায্য সংস্থা রেসকিউশিপ রোববার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে শুক্রবার বৈঠক হয়েছে মাক্রোঁর। সেখানে তাইওয়ান নিয়েও আলোচনা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডায়ের লাইয়েন।
ভারতে গত পাঁচ বছরে বাঘের সংখ্যা ৬.৭৪ শতাংশ বেড়ে হয়েছে তিন হাজার ১৬৭। ২০১৮ সালে সংখ্যাটি ছিল দুই হাজার ৯৬৭। সংরক্ষণ প্রকল্প ‘প্রজেক্ট টাইগার’-এর ৫০ বছর পূর্তিতে রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্ণাটকের মহীশুরে বাঘশুমারির এ তথ্য প্রকাশ করেন।
সিরিয়ায় একটি মারাত্মক স্থল মাইন বিস্ফোরণে রবিবার অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।বার্তা সংস্থা সানা বলেছে যে বিস্ফোরণটি বেসামরিক লোকদের আঘাত করেছে, যারা গ্রামাঞ্চলে ট্রাফল খুঁজতে যাচ্ছিল এবং দক্ষিণ দেইর ইজ-জোর প্রদেশে ইসলামিক স্টেট গোষ্ঠীর পুতে রাখা একটি স্থল মাইনকে এই ঘটনার জন্য দায়ী করেছে। এলাকাটি জঙ্গিদের সাবেক ঘাঁটি।
রুশ সেনাবাহিনীতে তরুণদের নিয়োগ দেয়ার প্রক্রিয়া আরো জোরদার করেছে রাশিয়া। এক বছরের বাধ্যতামূলক মিলিটারি সার্ভিসে যোগ দেয়া তরুণদেরও ইউক্রেনে যুদ্ধে পাঠানোর কথা ভাবছে দেশটি।
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী সোমবার (১০ এপ্রিল) ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ২৭৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা।