গোপালগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ বাঁধন বিড়ি জব্দ করেছে র্যাব-৬। বৃহস্পতিবার দুইটি গোডাউনে পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব অৗবধ বিড়ি জব্দ করে র্যাব।
রাজস্ব ফাঁকি দেওয়া সকল বিড়ি বন্ধ করাসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে খুলনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন ও কর্মচারী ঐক্য পরিষদ।
ভারত, ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশে মন্থর গতিতে চলছে টুইটার। এমনই অভিজ্ঞতা খোদ টুইটার-কর্তা ইলন মাস্কের। তার জন্য টুইটার ব্যবহারকারীদের ক্ষমা চেয়ে দ্রুত সমস্যা সমাধান করার নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু টুইটারের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, মাস্কের এই নির্দেশ পালন করবেন কে?
বুধবার সকাল ৯টা থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং অস্থায়ীভাবে আংশিক আকাশ মেঘলা থাকতে পারে।
ওমান উপকূলে ইসরাইলি এক বিলিয়নিয়ারের সাথে সম্পর্কযুক্ত একটি তেল ট্যাকারে বোমা বহনকারী ড্রোন হামলা চালিয়েছে। ইরানের সাথে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই হামলা হলো বলে এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশী পা হারিয়েছেন।
তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা বিদেশীদের কোনো বিষয় নয়, এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের ওপর নির্ভর করে।
তিন বছর আগে ভারতের তামিলনাড়ু রাজ্যের মমল্লপুরমে শেষবার পাশাপাশি দেখা গিয়েছিল তাদের দু’জনকে। ওই সময় দ্বিপক্ষীয় কূটনীতিতে ছিল বন্ধুত্বের বার্তা।
গত মাসেই এফএটিএফের ‘ধূসর তালিকা’ থেকে বেরিয়ে আসার পর নতুন স্বস্তিতে পাকিস্তান । ব্রিটিশ সরকার তাদের ‘হাই রিস্ক থার্ড কান্ট্রি’র তালিকা থেকে বাদ দিয়েছে ইসলামাবাদকে। এই তালিকায় ২৬টি দেশ রয়েছে। যার মধ্যে রয়েছে ইরান, সিরিয়া, মিয়ানমার প্রভৃতি দেশ। এবার ওই তালিকা থেকে বাদ গেল পাকিস্তান, নিকারাগুয়া।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ বুধবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।