আবারো কেঁপে উঠল ভারতের দিল্লি এবং পাশের এলাকা। শনিবার রাত ৮টা নাগাদ ভূমিকম্প হয় দিল্লিতে। প্রায় পাঁচ সেকেন্ড স্থায়ী হয় কম্পন। ভয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হন রাজধানীবাসী। লাগোয়া নয়ডা, গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে।
- ফ্যসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপস করবো না: জামায়াত আমির
- * * * *
- আরএফএল গ্রুপে নিয়োগ, ঢাকায় কাজের সুযোগ
- * * * *
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদন
- * * * *
- তরুণ ফুটবলারদের নিয়ে ধৈর্য ধরতে বললেন স্কালোনি
- * * * *
- ৭ দেশের ক্বারীদের অংশগ্রহণে পিরোজপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- * * * *
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নেভাদা রাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথরিন কর্টেজ মাস্তো জয়ী হয়েছেন। এর মাধ্যমে সিনেটের নিয়ন্ত্রণ বাইডেনের হাতেই থাকলো।
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহাতের খবর পাওয়া যায়নি।
বর্ণিল মহড়ার সময় যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে দুই সামরিক বিমানের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর বিমান দুটি বিধ্বস্ত হয়।
দেশ গঠনে দেশের প্রান্তিক পর্যায়ে থাকা তৃণমূলের তরুণদের শক্তিকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সকলকে সামনে এনে দিয়েছে ইয়াং বাংলা। ষষ্ঠবারের মতো হওয়া এই আয়োজনে আজ তারুণ্যের শক্তিতে উদ্ভাসিত হয়ে দেশ গঠনে এগিয়ে যাওয়া বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর চেয়ারপার্সন সজীব ওয়াজেদ জয়।
মার্কিন মহাকাশ সংস্থা নাসা বলেছে, চাঁদে পাঠানোর দীর্ঘ বিলম্বিত ক্রুবিহীন মিশনটি আগামী বুধবার প্রেরণের পরিকল্পনা করেছে। ফ্লোরিডার মধ্য দিয়ে যাওয়া হারিকেন নিকোলের প্রভাবে ছোটখাটো ক্ষয়ক্ষতি উত্তরণের পরে তারা এই দীর্ঘ বিলম্বিত মিশন উৎক্ষেপণের পরিকল্পনা করছে।
শুক্রবার নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, ‘ঝুঁকিপূর্ণ দেশগুলোর’ ওপর বিশ্বের অর্থনৈতিক নির্ভরতা কমাতে ‘সমমনা দেশগুলোর’ একসাথে কাজ করা উচিত।
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের সাতখামাইর ও কাওরাইদ স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার সকালে তিনি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৫৫৩ কোটি টাকা।
সাভারের ধামরাইয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পাঞ্চলের একটি কীটনাশক কারখানায় শনিবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।